বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

আমাদের টেকনাফ ডেস্ক: / ২৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

 

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। তারা হলেন- ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)।

রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে তাদেরকে উখিয়ার জামতলি থেকে তাদের উদ্ধার করা হয়েছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২) তিন জন রোহিঙ্গা কিশোর এ/৪ ব্লকের মাদ্রাসায় পড়তে যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে ১১ অক্টোবর সকালে নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পে অবগত করলে। এপিবিএন পুলিশের একটি বিশেষ টিম নিখোঁজ কিশোরদের উদ্ধারের লক্ষ্যে অনুসন্ধানে নামে।

ডিআইজি মোহাম্মদ কাউসার জানান, পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের উখিয়া জামতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে নিখোঁজ কিশোরদের উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে উদ্ধার কিশোরদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার তিন জন রোহিঙ্গা কিশোরকে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে তিনি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT