বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত

আমাদের টেকনাফ ডেস্ক: / ৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন সহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

‎শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎রিসোর্ট থেকে ফিরে আসা ঢাকার বনস্রীর বাসিন্দা আশিকুল ইসলাম জানান, তার স্ত্রী, শ্যালিকা সহ তার একই পরিবারের ৯ জন গেলো বৃহস্পতিবার ঐ রিসোর্টে উঠেন।

‎শনিবার সকাল সাতটার দিকে রিসোর্টটির রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশিক সহ তার পরিবারের ৩ জন সদস্য বের হতে পারলেও বাকি ৬ জনের খোঁজ পাননি তিনি। পরে এ ঘটনায় নিহত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তার মধ্যে আশিকের পরিবারের ৬ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

‎তার পরিবারের নিহতরা হলেন, ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), ফায়িজান আহম্মেদ (৫), সাবরিন (২৩) ও জেরিফ (১৮)।

‎এছাড়া নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। সেইসাথে বাকী ২ জনের পরিচয় সনাক্তে প্রশাসন কাজ করছে বলে জানা গেছে।

‎জানা গেছে, অগ্নিকান্ডের সময় রিসোর্টটিতে ৩০ জন অবস্থান করছিলেন।

‎তিনতলার রিসোর্টটি ছিলো কাঠের তৈরি। আগুনে পুরো স্থাপনাটি পুড়ে গেছে। আগুন লাগার পর রিসোর্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, টুপটুপ রিসোর্ট অগ্নিনির্বাপক লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ পত্র নেই বলে জানা গেছে। গত জুন মাসে তাদের সতর্ক করা হয়েছিল।

‎অন্যদিকে অগ্নিকান্ডে আহতদের দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান জেলা প্রসাশক আব্দুল মান্নান। এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।

‎প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলের এক কর্মচারী বৈদ্যতিক কেটলিতে চা বানাতে দিলে সেখান থেকে শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT