বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

উখিয়ায় মডেল মন্দির প্রতিষ্ঠার আশ্বাস দিলেন এমপি শাহজাহান চৌধুরী: সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি উখিয়ায় একটি মডেল মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া সদর বাজারসংলগ্ন দারোগা বাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে শাহজাহান চৌধুরী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারে ধর্ম নিয়ে সংঘাত চলছে। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সংঘাত নেই; বাংলাদেশ সম্প্রীতির দেশ।’
তিনি বলেন, উখিয়া উপজেলায় একটি মডেল মন্দির প্রতিষ্ঠার কথা তিনি আগেও বলেছিলেন। সেই উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল সিকদার, উখিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে উখিয়া সদর পূজামণ্ডপে থানা পুলিশের মোবাইল টিম, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। উপজেলার হারাশিয়া পূজামণ্ডপ, রাজাপালংয়ের কাশিয়ারবিল বিষ্ণু মন্দির ও হরি মন্দির এবং হিন্দু অধ্যুষিত শর্মাপাড়া ও ধুরুমখালী এলাকার পূজামণ্ডপগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT