বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

সংবাদ পরিবেশনে বাধা: টেকনাফে সংবাদকর্মীকে দেখে নেওয়ার হুমকি প্রবাসী ফয়েজ ও সন্ত্রাসী, টুকাই জয়নাল

মিসবাহ উল্লাহ, টেকনাফ: / ৩৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:১০ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় এক নির্যাতিত ও অসহায় নারীর ওপর অন্যায়-অবিচারের চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে চরম হুমকির মুখে পড়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়াসহ ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

​ঘটনার বিবরণ থেকে জানা যায়, সমাজ ও দেশের নানা অনিয়ম-দুর্নীতি প্রকাশ এবং অসহায় মানুষের অধিকার রক্ষায় কাজ করতে গিয়ে ওই সংবাদকর্মী সম্প্রতি এক নির্যাতিত নারীর সাক্ষাৎকার ও সত্য ঘটনা নিয়ে সংবাদ প্রচারের উদ্যোগ নেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী ও তাঁর ভাই সংবাদকর্মীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
​অভিযুক্ত দুজন হলেন- মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ফয়েজ এবং তাঁর ভাই সন্ত্রাসী, টুকাই জয়নাল উদ্দিন। তাঁরা উভয়েই উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশ বন্ধ করতে এবং সত্য চাপা দিতে তাঁরা পেশাগত দায়িত্বে নিয়োজিত ওই সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকিসহ গুরুতর পরিণতি ভোগের হুমকি দেন।
​ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভোগা সংবাদকর্মী বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টিতে এনেছেন। তিনি কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
​পাশাপাশি, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষা ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত মোহাম্মদ ফয়েজ ও জয়নাল উদ্দিনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সংবাদকর্মী মিজবাহ উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT