মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন: অবশেষে রহস্য নিয়ে মুখ খুললেন বুবলী:

প্রতিবেদকের নাম : / ১৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

আমাদের টেকনাফ ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আবারও নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন-দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ও পোশাকের ধরন এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

গুঞ্জনের সূত্রপাত গত বছরের শেষে ছেলে বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছেন বুবলী। দেশে ফেরার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানামুখী আলোচনা চলছে। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে বুবলী যখন সাদা পোশাকে মঞ্চে হাজির হন, তখন তাঁর শারীরিক পরিবর্তন ও হাঁটাচলার ধরন দেখে নেটিজেনরা দাবি করছেন, বুবলী স্পষ্টত ‘বেবিবাম্প’ আড়াল করার চেষ্টা করছেন।

রহস্যময় উত্তর অনুষ্ঠান শেষে মা হওয়ার বিষয়ে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের সম্মুখীন হন বুবলী। তবে খবরটি তিনি অস্বীকারও করেননি, আবার নিশ্চিতও করেননি। কৌশলী উত্তরে বুবলী বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকবেই, আর আমি সেটাকে ইতিবাচকভাবেই দেখি। তবে আমার মনে হয়, এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য একটি উপযুক্ত সময়ের প্রয়োজন। যখন কোনো ব্যক্তিগত অনুষ্ঠান হবে, তখনই এ নিয়ে বিস্তারিত জানানো শ্রেয়।”

ভুল সংবাদে বিরক্তি নিজের বক্তব্য ছাড়াই সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “অনেকেই আমার সাথে কথা না বলে মনগড়া বক্তব্য জুড়ে দিয়ে নিউজ করছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা শুটিংয়ে থাকলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, সেক্ষেত্রে অন্তত একটি মেসেজ দিয়ে রাখা উচিত।”

বর্তমানে বেশ কিছু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বুবলী। আগামী রোজার ঈদে তাঁর বড় পর্দায় ফেরার কথা রয়েছে। ব্যক্তিগত এই রহস্যের জট কবে খুলবে, এখন সেই অপেক্ষাতেই আছেন তাঁর ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT