মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা:

আমাদের টেকনাফ ডেস্ক: / ৫২ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরার পর সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে সরকারের সমালোচনা করছে সাধারণ মানুষ।

কিন্তু কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি ছিলেন না উপদেষ্টা। সাংবাদিকরা সাদ্দামের প্যারোলের বিষয়ে প্রশ্ন করলে জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর (দেব না)।’

একজন সাংবাদিক তখন বলেন, ‘আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও।’ এসময় উপদেষ্টা বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকবো।’

‘আপনি তো দায়বদ্ধ’-আরেকজন সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলবো না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।’

ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে তোলপাড় হয়ে গেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।’

এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে সভাকক্ষ ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT