বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা:

আমাদের টেকনাফ ডেস্ক: / ১১৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ২:৩১ অপরাহ্ন

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে। এই মাসের ২৮ তারিখ এই প্রস্তাব জমা দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২৫ জানুয়ারি) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশকে পাল্টাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় হ্যাঁ ভোট দিন।মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, জুলাই সনদে বিসমিল্লাহ নাই।আগামী ১২ তারিখে হ্যাঁ দিয়ে দেশ এগিয়ে নিবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোলাপি ব্যালটে দেশের ভবিষ্যৎ। তাই ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দিতে হবে। গুম খুন আর নৈরাজ্যের যুগে ফিরতে না চাইলে হ্যাঁ ভোট জরুরি। দেশে ফেরাউনের শাসন তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর অতি ক্ষমতার কারণে।

তিনি আরও বলেন, ইসি স্বাধীন প্রতিষ্ঠান না হওয়ায় মানুষ ভোট দিতে পারেনি। হ্যাঁ ভোট জিতলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে থাকবে। এতে দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT