বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আটক টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক-১৮ টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রত্যাশার পাহাড় মালয়েশিয়াগামী ২৭৩ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি: ৯ জন জীবিত উদ্ধার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

সিরাজগঞ্জ বাগবাটি আব্দুল্লাহ্ আল মাহমুদ ডিগ্রী কলেজে ছাত্রদলের মাসিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত: 

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ:  / ৫২ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সিরাজগঞ্জ সদরস্থ আব্দুল্লাহ্ আল মাহমুদ ডিগ্রী কলেজে মাসিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— “দেশ, শিক্ষা, ঐক্য, প্রগতি”।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ওমর প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবির হাসান লিয়াকত, সভাপতি, আল মাহমুদ ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ, আল মাহমুদ ডিগ্রী কলেজ। তিনি বলেন, কুইজ ও লেখনীচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও সমাজ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারে, যা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হোসাইন রাবির, সভাপতি; মোঃ আব্দুল্লাহ হোসেন, সাধারণ সম্পাদক; এবং মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক—বাগবাটি ইউনিয়ন ছাত্রদল। তাঁরা শিক্ষামুখী ও ইতিবাচক কার্যক্রমে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আহসান মির্জা, মোঃ আকরাম মির্জা, মানবায় নূসরাত হিয়া, মোঃ আরাফাত হোসেন ও মোঃ রাজু আহম্মেদসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক, আল মাহমুদ ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শেষে কুইজে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের নিয়ে উৎসাহব্যঞ্জক আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানটির আয়োজন করে আব্দুল্লাহ্ আল মাহমুদ ডিগ্রী কলেজ ছাত্রদল, সিরাজগঞ্জ সদর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT