রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম

টেকনাফে পাহাড়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি, আতঙ্কে স্থানীয় লোকজন:

নবীর আলী, টেকনাফ: / ১৪২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলিবিনিময় হয়। গত ২৮ জানুয়ারি বুধবারও একই এলাকায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

জানা গেছে, পরপর দুই দিন গোলাগুলির ঘটনায় জুম্মাপাড়া ও আশপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় অনেকে সন্ধ্যার পর ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না।

এব্যাপারে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এর আগের দিন সন্ধ্যায় একই ধরনের ঘটনা ঘটে। এলাকার মানুষ এখন খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন।’

এ বিষয়ে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্জয় বিশ্বাস বলেন, ‘গুলিবিনিময়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT