বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আটক টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক-১৮ টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রত্যাশার পাহাড় মালয়েশিয়াগামী ২৭৩ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি: ৯ জন জীবিত উদ্ধার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, কক্সবাজার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কালুকিয়া হারুন মার্কেট চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে উদ্দেশ করে বর্ণবিদ্বেষী, নারীবিদ্বেষী ও মানহানিকর মন্তব্য করেন-এমন অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের সঙ্গে সংযুক্ত একটি কিউআর কোডের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৫ (ক) ধারায় নির্বাচনি প্রচারণাকালে অশালীন, আক্রমণাত্মক কিংবা ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য প্রদান নিষিদ্ধ।

অভিযোগ অনুযায়ী, শাহজাহান চৌধুরীর বক্তব্য ওই বিধির লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।
এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না-সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত সংশ্লিষ্ট আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, নোটিশটি দ্রুত জারির নির্দেশ দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT