মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত

মোঃ আশেক উল্লাহ ফারুকী: / ১৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে টেকনাফ পৌর শহর টেলনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন বরণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা ১৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক সৈয়দ হোসেনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান। পিটিআই এবং শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,আক্তার হোসেন বাবলু সলিমুল্লাহ, সহকারী শিক্ষক সিদুল কান্তিতেদেয়, জয়নাল আবেদীন, দিলনেছা বেগম এবং বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মরিয়ম ইসলাম ফারি। এর আগে শিক্ষার্থীরা বিশেষ অতিথি সহ শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন।সভাপতি সমাপনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব্বির আহমদ বিদায়ী পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের উপদেশ মূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯ম শ্রেণীর শিক্ষার্থী ওয়াসিমা নাহার হাইসামের হাতে পুরস্কার তুলে দিয়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন অবসরপ্রাপ্ত(ধর্মীয়)সহকারী শিক্ষক মোঃ আশেক উল্লাহ ফারুকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT