মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে এমপি শাহজাহান চৌধুরীর সাথে সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এর সাথে টেকনাফ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রধানদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ সোমবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম জোরদার, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী টেকনাফ উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম ফুল দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
মতবিনিময় সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফ উপজেলা একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও পর্যটন এলাকা। এ উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রধানগণ উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভা শেষে পারস্পরিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT