মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে গহীন পাহাড়ে নিখোঁজ কৃষকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬২ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ের একটি গুহা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নিখোঁজ কৃষক মো. হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ ফেব্রুয়ারি রবিবার বিকালে হ্নীলা উলুচামারি গহীন পাহাড়ের একটি গুহা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. হোসেন টেকনাফের হ্নীলা উলুচামারি এলাকার মৃত মো. আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম জানান, গত ১০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হ্নীলা উলুচামারির বাসিন্দা কৃষক মো. হোসেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সকালে গহীন পাহাড়ের গুহায় মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারসহ স্থানীয়রা ধারণা করছেন, হোসেন পাহাড়ে থাকা কিছু দুষ্কৃতিকারী অপহরণকারী কর্তৃক অপহরণের শিকার হয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উলুচামারির পাহাড়ি এলাকার একটি গুহা থেকে মো. হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT