বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক নির্বাসন ও অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পর এই নির্বাচনের মাধ্যমে দেশ একটি নির্বাচিত সরকারের অধীনে যাত্রা শুরু করল।

ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হলেও এবার তা খোলা আকাশের নিচে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়, যাকে ‘প্রতীকী’ ও ‘ব্যতিক্রমী’ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তারেক রহমানসহ ২৯৭ জন প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT