মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে নৌবাহিনী আটক করলো ১৯ পাচারকারী, জব্দ ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট

আমাদের টেকনাফ ডেস্ক: / ৫৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি ইঞ্জিনচালিত বোট এবং ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নৌবাহিনীর মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

​নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পণ্য পাচার হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর সমুদ্রে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে দুটি সন্দেহজনক বোট দেখতে পায় নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’। বোট দুটিকে থামার সংকেত দেওয়া হলেও তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ ও ‘এফবি সুরভি’ নামক বোট দুটিকে আটক করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে বোট দুটি থেকে ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ​২৫০ কেজি ডাল ও ছোলা, ১৬০ কেজি আদা, ৩৬০ বোতল এনার্জি ড্রিংক জব্দ করা হয়। জব্দকৃত মালামাল এবং আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT