মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার-১

আলা উদিদন, ঈদগাঁও / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামাদিসহ জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে থানার শাহ ফকির বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের একটি চৌকস টিম অভিযানের সময় জিয়াবুল করিমকে হাতেনাতে আটক করে এবং তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত জিয়াবুল হক প্রকাশ করিম পশ্চিম গজালিয়া, ৮ নম্বর ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এর আগে ২০২৩ সালের ১৪ আগস্ট ঈদগাঁও থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায়ও তিনি অভিযুক্ত ছিলেন। ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (এটিএম শিফাতুল মাজদার) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

মাদকমুক্ত ঈদগাঁও গড়ে তুলতে পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনগণের সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT