বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আটক টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক-১৮ টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রত্যাশার পাহাড় মালয়েশিয়াগামী ২৭৩ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি: ৯ জন জীবিত উদ্ধার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

ঈদকে সামনে রেখে টেকনাফে বিভিন্ন মার্কেট ও কাপড়ের দোকানে গলাকাটা বানিজ্যের অভিযোগ

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ও উপজেলার বিভিন্ন মার্কটে কাপড়ের দোকানে গলাকাটা বানিজ্য উঠেছে। এতে নিম্ন আয়ের লোকজন কাপড় কিনতে হিমসিম খেতে হচ্ছে।
টেকনাফ শহরের কয়েকটি মার্কেট ও কাপড়ের দোকানে ঘুরে দেখা যায়, যে কাপড় সাধারণ সময়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। একইভাবে বিভিন্ন শাড়ি, পাঞ্জাবি ও শিশুদের পোশাকেও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।
ক্রেতাদের জোর দাবি, স্বাভাবিক তুলনায় এখন পোশাকের দাম কয়েকগুণ বাড়িয়ে বিক্রি করা হচ্ছে, ফলে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।

একাধিক ক্রেতা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা সুযোগ নিয়ে পোশাকের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন। দরদাম করতে গেলে অনেক দোকানদার খারাপ ব্যবহারও করছেন বলে অভিযোগ রয়েছেন ক্রেতারা।

ক্রেতা তৌহিদ উদ্দিন বলেন, রমজান মাসের আগে ৫০০ টাকায় পাওয়া যেত, সেটা এখন দেড় হাজার টাকা চাইছে। এতে সাধারণ মানুষের পক্ষে ঈদের কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে ক্রেতারা মনে করছেন, এ ধরনের গলাকাটা বাণিজ্য বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা জরুরি বলে মনে করেন। নিয়মিত তদারকি না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা নিচ্ছে বলেও অভিযোগ তাদের।

এব্যাপারে টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, টেকনাফ পৌরসভার মার্কেট গুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো হলে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে এবং সাধারণ ক্রেতারা স্বস্তিতে ঈদের কেনাকাটা করতে পারবেন বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT