মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর ঈদ শুভেচ্ছা:

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৭২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন- স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শাহজাহান চৌধুরী এমপি বলেন, ‘ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস রহমত, বরকত ও নাজাতের সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কারস্বরূপ আনন্দের দিন, যা ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে আসে। যা আমাদের আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়।
এই দিন ধনী-গরীব সকল ভেদাভেদ ভুলে, একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার।’

এমপি শাহজাহান চৌধুরী বলছেন, উখিয়া-টেকনাফ উপজেলা ছাড়াও কক্সবাজার জেলার সকল মানুষকে তিনি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক মডেল পর্যটন নগরী ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক-এটাই প্রত্যাশা।’

শাহজাহান চৌধুরী তাঁর ঈদ শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। পরিশেষে, সবাইকে সাথে নিয়ে ‎​আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT