বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ শাহপরীর দ্বীপ সড়কে লবণ পরিবহনে পলিথিন বাধ্যতামূলক, অমান্য করলে কঠোর ব্যবস্থা- এমপি শাহজাহান

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৯০ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:১১ অপরাহ্ন

টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে লবণের পানি ও কাদায় রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সোমবার (২৩ মার্চ) তিনি টেকনাফের ইউএনও এবং ওসিকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

এমপি জানান, এখন থেকে লবণবাহী যানবাহনে মোটা পলিথিন ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে লবণের পানি সড়কে পড়ে রাস্তা পিচ্ছিল না হয়।

উল্লেখ্য, গত ২২ মার্চ সাবরাং ইউনিয়নের হারিয়াখালীতে মোটরসাইকেল ও পর্যটকবাহী ‘চাঁদের গাড়ি’র সংঘর্ষে মোটরসাইকেল চালক মোহাম্মদ আনিস (৩০) নিহত হন। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সড়কের ওপর লবণ লোড করা এবং নিয়ম না মেনে লবণ পরিবহনের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

পর্যটক ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে কঠোর তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া এমপি বাহারছড়া ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উন্নয়নমূলক বিষয়ে মতামত গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT