শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে দাবিটি ভুয়া টেকনাফে আসামি গ্রেপ্তার অভিযানে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, পুলিশের অস্বীকার: উখিয়ায় বিডি ক্লিনের উদ্যোগে ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরে বনভোজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল

টেকনাফে সরকারি কাজে বাধা ও কর্মকর্তা লাঞ্ছিত করার মামলার প্রধান আসামি আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা প্রদান মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহ আলমকে (৩৮) আটক করেছে র‍্যাব।
১৫ মে শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, আটককৃত শাহ আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুল রহমানের ছেলে। তিনি টেকনাফ থানার একটি চাঞ্চল্যকর মামলার (জিআর নং- ৪৫৪/২৪) প্রধান পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও সরকারি কাজে সরাসরি বাধা প্রদানের অভিযোগ রয়েছে। মামলার পর থেকেই শাহ আলম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

​র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল দীর্ঘদিন ধরে এই আসামির গতিবিধি নজরদারি করছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT