বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

উখিয়ায় বিদেশি মুদ্রাসহ রোহিঙ্গা আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বিদেশি মুদ্রাসহ মো. তোহা নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (১৫ মে) বিকেলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. তোহা উখিয়ার ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা আহমদ হোসেনের ছেলে।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফগামী একটি বাসে ওঠার সময় তোহাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত নিজ শেল্টারে নেওয়া হয়। সেখানে হেড মাঝির উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।”

তিনি আরো বলেন, “জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৩ হাজার টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত এবং ৬০০ মার্কিন ডলার। এছাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, তার মেয়ে আনাস তোহার জন্ম সনদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি চেক বইয়ের পাতা, অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি ভিভো ওয়াই ১৭ এস মোবাইল। মোবাইলে তার নামে নিবন্ধিত দুটি সিম কার্ডও পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT