বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে হাসান এক যুবক নিহত

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত হাসান একসময় কুখ্যাত ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
১৫ মে শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার।

নিহত হাসান আহমেদ ক্যাম্পের এইচ-ব্লকের ৬৩৪ নম্বর ঘরের বাসিন্দা। তিনি সুলতান আহমেদের ছেলে। তার এমআরসি নম্বর ৩৯২২৫।

এপিবিএন ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হাসানকে ডেকে নেয়। পরে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার বুকের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার পর অস্ত্রধারীরা ক্যাম্পসংলগ্ন পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT