বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

পাকিস্তানে জন্ম নেওয়া জামায়াতে ইসলামী পাকিস্তানেও কোনো দিন বিজয়ী হতে পারেনি:

আবদুল ওয়াজেদ: / ৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১:০৪ অপরাহ্ন

পাকিস্তানে জন্ম নেওয়া জামায়াতে ইসলামী পাকিস্তানেও কোনো দিন বিজয়ী হতে পারেনি। এই দেশেও তারা আমাদের সঙ্গে জোট করে কিছু আসন পেয়েছিল” এমন মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে টেকনাফ সদর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত বড় হাবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় কক্সবাজার জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক ও টেকনাফ সদর ৮ নম্বর ওয়ার্ড কেন্দ্রের প্রধান সমন্বয়ক আবদুল আমিন আবুল-এর সভাপতিত্বে এবং কৃষকদল নেতা আবদুর রউফ-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশের মানুষ এখন সত্য ও মিথ্যার পার্থক্য বুঝে। তারা আর বিভ্রান্ত হতে চায় না। উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই।
তিনি ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি যথাক্রমে- মোহাম্মদ হাসেম সিআইপি, মোহাম্মদ আলম মেম্বার, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, কক্সবাজার জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি নেতা সুলতান আহমদ।

বক্তব্য রাখেন- টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলম, টেকনাফ সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর কালাম, টেকনাফ সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজি ফরিদুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় আরও বক্তব্য রাখেন-টেকনাফ সদর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ লালু, টেকনাফ সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, লবণ ব্যাবসায়ী যুবনেতা আবদুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড যুবনেতা মোহাম্মদ ইসলাম প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT