নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শিবপুর উপজেলা ও পৌর তাঁতীদলের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনজুর এলাহী , মাননীয় সংসদ সদস্য নরসিংদী ৩( শিবপুর ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি ও শিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব আবুল হারিস রিকাবদার কালা মিয়া। এবং শিবপুর উপজেলার সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার
উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন জনাব আবুল কাশেম ভূঁইয়া , সভাপতি শিবপুর উপজেলা তাঁতীদল,
অনুষ্ঠান অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব শরিফ ভূঁইয়া সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা তাঁতি দল
প্রধান অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশের অর্থনীতি ও পোশাক শিল্পে তাঁতীদের ভূমিকা অপরিসীম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামে তাঁতীদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা তাঁতীদলের দীর্ঘ ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবদানের কথা স্মরণ করেন।
সভায় শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, তাঁতীদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।