বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চকরিয়ায় থানার সামনে অটোরিকশা গাড়িতে এসে ‘জয়বাংলা স্লোগান’ ধাওয়া দিয়ে ছয় কিশোরকে ধরলেন ওসি”

প্রতিবেদকের নাম : / ১৪৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া থানার সামনে একটি ব্যাটারী চালিত অটোরিকশা গাড়িতে করে এসে হঠাৎ করে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে ছয়জন কিশোর। এসময় থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় পেছন থেকে ধাওয়া করে গাড়ি থেকেছয় কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটার দিকে চকরিয়া উপজেলা পরিষদ সড়কে থানার সামনে এমন ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

আটককৃত কিশোররা হলেন- মো. মারুফ (২০) মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮), রাফি (১৬)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে হঠাৎ করে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর থানার সামনে জয় বাংলা স্লোগান দিয়ে উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন খবর পেয়ে সেই নিজে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ৬ কিশোরকে আটক করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান- অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন কিশোর জয়বাংলা স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক খবর পেয়ে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করছি।

তিনি বলেন- যাচাই বাছাইয়ের পর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT