বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে ছাত্রদল প্রস্তুত: খন্দকার নাসিরুল ইসলাম:

প্রতিবেদকের নাম : / ৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

আমাদের টেকনাফ ডেস্ক: ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মধুখালী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগামী নির্বাচনে খন্দকার নাসিরুল ইসলামের প্রতি সমর্থন জানিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম শেখ প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো হায়দার আলী মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে দেশাত্মবোধক গানে ডিসপ্লে প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT