বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করেছে যৌথবাহিনি:

প্রতিবেদকের নাম : / ৬২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সদ্য অব্যাহতি দেওয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে কোনাখালী ইউনিয়নে বাড়ির পাশে নিজের পদ্ধতির মৎস্য ঘের থেকে তাঁকে আটক করা হয়েছে।

দিদারুল হক সিকদার ইতোপূর্বে টানা তিনবার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পরপর দুইবার নৌকা প্রতীকে এবং শেষবার (২০২১ সালের নভেম্বর মাসে) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।
তিনি চকরিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কোনাখালী সিকদারপাড়া গ্রামে। তিনি ওই এলাকার জমিদার মরহুম শাহাদাত হোসেন চৌধুরীর ছেলে।

আটকের পরপর দিদারুল হক সিকদার তার ফেসবুক আইডি থেকে আটকের কথা স্বীকার করেন। তিনি লিখেন “আমি গ্রেফতার হয়েছি, প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন”।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন। তিনি বলেন, শুক্রবার বিকালে যৌথবাহিনীর অভিযানে কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক হয়েছেন। তাঁকে রাত নয়টার দিকে যৌথবাহিনি থানায় হস্তান্তর করেছে।
ওসি বলেন, তাঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা যাছাই করা হচ্ছে। শনিবার তাঁকে আদালতে সৌপদ্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT