বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ক্রসফায়ার নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে: অধ্যক্ষ আনোয়ারী:

প্রতিবেদকের নাম : / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন

আমাদের টেকনাফ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউনিয়ন দশ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে টেকনাফ সরকারি কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘টেকনাফ একটি সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও নানা কারণে এই এলাকার মানুষকে কর্মহীন হয়ে অভাব অনটনে দিনাতিপাত করতে হচ্ছে। শাহপরীর দ্বীপ গবাদি পশুর করিডোর, টেকনাফ স্থলবন্দর, সেন্টমার্টিন পর্যটন সীমাবদ্ধতা এবং সিন্ডিকেট ব্যবসায়ের কারণে এক প্রকার জোর করে মানুষকে কর্মহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ কারণে টেকনাফে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। ক্রসফায়ার দিয়ে চেষ্টা করা হয়েছে মাদক নির্মূলে, কিন্তু সম্ভব হয়নি। আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করলে মানুষের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে।’

টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম নুরী, এনসিপির উপজেলা সমন্বয়ক সায়েম সিকদার, বাহা উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান প্রমুখ।

এদিকে একইদিন সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে আরেকটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, আপনাদের ভোট নিয়ে আমরা যদি এ দেশ পরিচালনার সুযোগ পাই, ইনশাআল্লাহ বাংলাদেশকে সকল আবর্জনা মুক্ত করে একটি সফল রাষ্ট্রে পরিণত করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT