শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ টেকনাফে ১৩০ দুস্থ জেলে ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ: বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ ৯ বছরেও বদলায়নি” এবারের ঈদেও নিজভূমিতে ফেরা হলো না রোহিঙ্গাদের প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল টেকনাফে টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা: কোরবানির ঈদে দেশীয় গরুর চাহিদা বেশি, চকরিয়ায় হাটে তোলা হচ্ছে ৪৪ হাজার পশু

ফটিকছড়িতে উজাড় বেতবন,কমছে বেতের তৈরি জিনিসপত্রের ব্যবহার:

মোঃ আবু মনসুর, ফটিকছড়ি: / ১১১ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ২:০০ অপরাহ্ন

পুকুর পাড়ে, নদীর পাড়ে, এমনকি ঘরের পাশে চোখ পড়ত বেতবন। আধুনিক নগারয়ন ফলে উজার করা হচ্ছে বেতবন। ফটিকছড়ির বিভিন্নস্থানে এখন বিলুপ্ত বেতবন। কমেছে বেতের তৈরি জিনিসপত্রের ব্যবহার। তবে আশার বাণী হচ্ছে বেতের তৈরি আসবাবপত্র এখন সৌখিন মানুষরা সৌখিন আসবপত্র হিসেবে ব্যবহার করছে।

জানা যায়,একসময় উপজেলা জুড়ে প্রচুর বেতবন ছিল,পুকুর পাড়ে,খাল নদীর পাড়ে,ঘরের পাশে চোখে পড়ার মতো বেতবন ছিল এবং বেতের তৈরি চেয়ার, টেবিল, বই রাখার তাক, সোফা, দোলনা,মোড়া, ডালা,চাটাই,লাই, কুলা, চাঙারি, মুড়া, হাতপাখা, চালন, গোলা, ডোল, ধামা, পাতি, খাট, ঝুড়ি,মাটি কাটার পেরউঙ্গা ইত্যাদি জিনিসপত্র ও আসবাবপত্রের যথেষ্ট কদর ছিল।

ঘরবাড়ি নির্মাণ, মৎস্য শিকারের সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতিসহ বাহারি রঙের গৃহস্থালি আসবাবপত্র তৈরিতে বাঁশ ও বেত প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। গ্রামীণ হাটবাজারে দেখা যেত বাঁশ-বেতের তৈরি জিনিসপত্র।
কুঠির শিল্পের কারিগররা বেতবন থেকে বেত সংগ্রহ অথবা হাটবাজার থেকে কিনে নিয়ে বাঁশ বেতের নানা জিনিসপত্র তৈরি করে হাটবাজারে,দোকানে অথবা পাড়ায় পাড়ায় হাঁক-ডাক করে বিক্রি করত।
আধুনিক নগারয়ন,সভ্যতার ক্রমবিকাশের ফলে দিন দিন বিলুপ্ত হচ্ছে বেতবন। ফলে বেতের তৈরি জিনিসপত্রের ব্যবহার কমেছে। বিশেষ করে প্লাষ্টিক ,সিরামিক,সিলভার,এস এসসহ বিভিন্ন প্লাইবোর্ডের আধিপত্যর কারনে বেত বাঁশের তৈরি জিনিসপত্র কদর কমছে।
তবে বাঁশ বেতের তৈরি আসবাবপত্র এখন চড়া দামে বিক্রি হয়। সৌখিন মানুষেরা এগুলো ব্যবহার করছে।
শিক্ষক বটন কুমার দে জানান, বাঁশ বেতরি জিনিসপত্রের ব্যবহার কমলেও এখন বিলাসিতা আর শৌখিনতায় ব্যবহার করেন অনেকে।

এদিকে বেতবন বা বেতের তৈরি জিনিসপত্রের ব্যবহার এখন রুপকথার গল্পে পরিণত হয়েছে। এ পেশা ছেড়েছে অধিকাংশ কারিগর। এখনো যারা বাপদাদার এ পেশা আগলে আছে তারা অভাব অনটনে দিনযাপন করছে।হেয়াকো এলাকার শাহানারা বেগম বলেন, এক সময়ে বাঁশ বেত দিয়ে প্রচুর জিনিসপত্র তৈরি করতাম। ঘরের পুরুষরা বাজার নিয়ে বিক্রি করত। অর্জিত অর্থ দিয়ে আমাদের সংসার চলত। এখন বেতও পাওয়া যায়না। বেতের তৈরি জিনিসপত্রও মানুষ নিতে চাইনা।

ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান,আগের মত বেচা বিক্রি হয়না বাঁশ বেতের তৈরি জিনিসপত্রের। পুরানো ব্যবসা হিসেবে অন্যান্য ব্যবসার সাথে এখনো রেখেছি।
ফটিকছড়ির বিভিন্ন স্থানে এখনো দেখতে পাওয়া যায় বেতবনের। সরেজমিনে হারুয়ালছড়ি অভয়ারণ্যেও প্রচুর বেতবন দেখা যায়। সচেতন মহল মনে করেন সরকারি বেসরকারি উদ্যেগে এখনও সম্ভব বেতবন ও এ শিল্পকে টিকিয়ে রাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT