বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চকরিয়ায় নির্বাচনী পথসভায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ: গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন”

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া: / ৮২ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ৬ষ্ট দিনের মতো তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে থেকে বিকাল পর্যন্ত চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ কালে কৈয়ারবিল ইউনিয়নের আবাল বৃদ্ধ-বনিতা নারী-পুরুষ শিশু তাকে এক নজর দেখার জন্য রাস্তায় নেমে আসেন। তার আগমণে চারিদিকে মিছিল শুরু হয়। মিছিলে যেন উৎসবের আমেজ সৃষিট হয়েছে। অনেকে ফুলের মালা,ফুলের পাপড়ি কেউ আবার দু’হাত নেড়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানাচ্ছেন। সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সাথে কথা বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। এসময় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সদ্য অব্যহতি দেওয়া আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন ফুলের তোড়া দিয়ে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান।

নির্বাচনী প্রচারনার শুরুতে মঙ্গলবার সকালে
কৈয়ারবিল পৌঁছে তিনি ইউনিয়নের খিলছাদেক এলাকায় কাঠের ব্রিজ পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলার বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান চৌধুরীর কবর জিয়ারত করেন।

পরে দুপুর বারোটায় কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য সালাহউদ্দিন আহমদ বলেন,
জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে ফিরে পাবে । কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করে। আসুন সবাই মিলে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি।
বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমান করবে যাতে জুলাই শহিদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের জন আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।
একইদিন বিকালে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে কাকারা ইউনিয়ন বিএনপির পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম ছাবু, সাংবাদিক ওমর আলী, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT